গোসাবা শুরু হল প্লাস্টিক মুক্ত অভিযান - The News Lion

গোসাবা শুরু হল প্লাস্টিক মুক্ত অভিযান

 


দি নিউজ লায়ন;  রবিবার গোসাবার বিভিন্ন এলাকায় এবং নদী পথে নির্মল গোসাবা গড়ে তুলতে প্লাস্টিক মুক্ত অভিযান গোসাবা বিডিও সৌরভ মিত্রের উদ্যোগে।গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে নদীর বাঁধ ভেঙে লোকালয়ে নোনা জল ঢুকে গোসাবার একের পর এক গ্রাম প্লাবিত হয়।ফলে ঘরবাড়ি ভেসে যায় এবং কৃষি জমি থেকে শুরু করে মাছ চাষ,মধু চাষ ক্ষতিগ্রস্ত হয়।


আর এই নোনা জলের তোড়ে বহু প্লাসটিক নোংরা আর্বজনা জড়ো হয় বিভিন্ন স্থানে।ফলে দূষিত হচ্ছে এলাকা এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।আর এই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং সুস্থ পরিবেশ গড়ে তুলতে এগিয়ে এলেন গোসাবা বিডিও সৌরভ মিত্র।তারই উদ্যোগে গোসাবা জুড়ে শুরু হয়েছে নির্মল গোসাবা,স্বচ্ছ গোসাবা।আর এই কাজকে স্বার্থক করে তুলতে এগিয়ে এলেন গোসাবা ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং গ্রাম পঞ্চায়েত গুলি।


এই কাজে খুশি সর্ব স্তরের মানুষজন।শুধুমাত্র উদ্ভিদ বা জলজ প্রাণী নয়,মানুষ  প্লাস্টিক দূষণের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।থাইরয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণের জন্য প্লাস্টিক দূষণ পরোক্ষ ভাবে দায়ী।২০০১ সালে সজনেখালি ফরেস্ট ক্যাম্পে একটি মৃত হরিণের পেট থেকে পাওয়া গিয়ে ছিল প্লাস্টিক ময়না তদন্তে।আর সেখান থেকে সুন্দরবনের ফরেস্ট সংরক্ষিত এলাকায় প্লাস্টিক নিষিদ্ধ করা হয়।সুন্দরবনের বন দফতরের সংরক্ষিত ম্যানগ্রোভ জঙ্গল এবং নদী পথে কেউ প্লাস্টিক ফেললে তার জরিমানা ও চালু করে।গোসাবা বিডিও সৌরভ মিত্র জানান গোসাবা ৯ টি গ্রাম ও নদীতে চলছে নির্মল গোসাবা এবং স্বচ্ছ গোসাবা গড়ে তুলতে প্লাস্টিক মুক্ত অভিযান।আর কাজে অংশগ্রহণ করেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা,গ্রাম পঞ্চায়েত গুলি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.